ইসলামে দলাদলী ও বিভক্তি নিষেধঃ পবিত্র কোরআনের ৬নং সূরা আন্আমের ১৫৯নং আয়াতে বলা হয়েছে “নিশ্চয় যারা নিজেদের দ্বীনকে খণ্ড-বিখণ্ড করে ফেলেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে পরেছে, তাদের সাথে আপনার কোনো সংশ্লিষ্টতা নেই। তাদের বিষয় আল্লাহ্র হাতে ন্যস্ত। অতঃপর তিনি তাদেরকে জানিয়ে দিবেন, যা তারা করতো”। যখন একজন মুসলিমকে প্রশ্ন করা হয় আপনি কে ? তখন তার সাধারন উত্তর হয়ে থাকে, “আমি একজন ‘সুন্নী’ অথবা ‘শীয়া’ অনেকে আবার বলে থাকে আমি একজন ‘হানাফি’ বা ‘শাফিয়ী’ বা ‘হাম্বলী’ বা ‘মালিকী’... অথচ আমাদের মহানবী (সাঃ) কি ছিলেন ? তিনি কি ‘সুন্নী’ না-কি ‘শীয়া’ না-কি ‘হানাফি’ না-কি ‘হাম্বলী’ না-কি ‘শাফিয়ী’ না-কি ‘মালিকী’ ছিলেন......? আসলে তিনি ছিলেন একজন মুসলিম। সুনানে আবু-দাউদের ৪৫৭৯ নং হাদিসে উল্লেখ আছে যে, নবী (সাঃ) বলেছেন, “আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে”। তিরমিযির ১৭১ নং হাদিসে উল্লেখ আছে যে রাসুল (সাঃ) বলেছেন, “আমার উম্মতগণ ৭৩ দলে বিভক্ত হবে, এবং একটি দল ব্যতীত বাকি সব দল জাহান্নামে যাবে। সাহাবেয়ে কিরাম আরয করিলেন, “হে আল্লাহ্র রাসুল! সেই দলটি কোনটি হবে? তিনি উত্তরে বললেন, “সেই দলটি হবে যার আমি এবং আমার সাহাবায়ে কিরাম থাকবো”। তাই কোন মাজহাব অনুসরণের নাম ইসলাম নয়।এই ৭৩ দলের সবাই নিজেদের ঠিকই দাবী করবে,তারা ফরয কাজও সম্পাদন করবে,তাদের মধ্যে কিছু আলেমও থাকবে।কিন্তাতু ১ টি মাত্র দল ছাড়া সবই...